২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি বিএনপির সম্মেলনে সংঘর্ষ

ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএপির সম্মেলন শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

খাগড়াছড়ি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএপির সম্মেলন শেষ হয়েছে। সংঘর্ষে আটজন আহত হয়েছেন। পৌর শহরে ১৪৪ ধারা জারি থাকায় শহরের বাইরে আলুটিলা পর্যটন কেন্দ্র মাঠে সম্মেলন হয়। সংঘর্ষে আহত যুবদল কর্মী মো. সিরাজ (৩৯), দীঘিনালা উপজেলা বিএপি সহসভাপতি আব্দুর মালেক ফরাজি (৪৫), হাতিমোরা ইউনিয়ন ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম (২২), জেলা ছাত্রদলের সদস্য বাবুল (২২), যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ (২৩) ও খাগড়াছড়ি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানকে (২৫) খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. শাহরিয়ার জানান, বিকাল ৫টার দিকে কাউন্সিল শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষ গ্র"প লাঠিসোটা নিয়ে হামলা চালায়। প্রতিপক্ষও পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে বলেও পুলিশ কর্মকর্তা জানান। ওসি বলেন, এর আগে সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরে ১৪৪ ধারা জারি করে। সাবেক বিএনপি সাংসদ আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, সম্মেলনে প্রতিপক্ষ হামলা করলেও আমাদের দৃঢ়তায় তারা পিছু হটে। সম্মেলনে আব্দুল ওয়াদুদ ভূইয়াকে সভাপতি, আবু ইফসুফ চৌধুরীকে সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০৩ ঘ.