২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সাইট এর উন্মোচন যথারীতি হবে

বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর নতুন আঙ্গিকের ওয়েবসাইটের মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর নতুন আঙ্গিকের ওয়েবসাইটের মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে। 'অনিবার্য কারণে' অনুষ্ঠানটি শেষ মুহূর্তে সোমবার বিকালে স্থগিত করা হয়েছিল। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশের প্রথম এ অনলাইন সংবাদপত্রের নতুন ওয়েবসাইট উন্মোচন করবেন। সোমবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর এটি স্থির হয়েছে বলে বার্তা সংস্থার একজন মুখপাত্র বলেন। এর আগে সোমবার বিকেলে বঙ্গভবনের তরফ থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির 'অনিবার্য কারণ' উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি স্থগিত করার কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/এএল/এসকে/২২৪২ঘ.