২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে জবাই করে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় রোববার রাতে এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

চাঁদপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় রোববার রাতে এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের দোঘর গ্রাম থেকে রাত ২টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ (৭) জাকির হোসেনের ছেলে। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সন্ধ্যার দিকে ইউসুফ নিখোঁজ হয়। পরে পুলিশ এসে নাজির হোসেনের বাড়ির পাশ থেকে লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে।" এ ঘটনায় জড়িত সন্দেহে খাদিজা (৩০) নামের এক মহিলাকে সোমবার আটক করেছে পুলিশ। এদিকে নাজির হোসেন দাবি করেছেন, তাকে ফাঁসানোর জন্য লাশটি তার বাড়ির পাশে ফেলে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে এসআই নূরুল জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪৫ ঘ.