২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অস্ত্র ও গুলিসহ আটক ২

নড়াইল সদর উপজেলার গাবতলা এলাকা থেকে রোববার বিকালে অস্ত্র ও গুলিসহ গোয়েন্দা পুলিশ দুইজনকে আটক করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নড়াইল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার গাবতলা এলাকা থেকে রোববার বিকালে অস্ত্র ও গুলিসহ গোয়েন্দা পুলিশ দুইজনকে আটক করেছে । তাদের কাছ থেকে একটি ভারতের তৈরি রিভলবার ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক দু'জন হলেন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার নখাইলচর গ্রামের কামরুল ইসলাম (৩২) এবং চণ্ডিবড়দী গ্রামের মিলন শেখ (৩০)। নড়াইল পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নড়াইল-যশোর সড়কে ওই দু'জনের মোটরসাইকেল তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/