২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার চরমপন্থী নেতা ভারতে গ্রেপ্তার

কুষ্টিয়া অঞ্চলে সক্রিয় চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা আমিনুল ইসলাম ওরফে মুকুলকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঝিনাইদহ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া অঞ্চলে সক্রিয় চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা আমিনুল ইসলাম ওরফে মুকুলকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সূত্র জানায়। কুষ্টিয়ার স্থানীয় কয়েক ব্যক্তি জানান, মুকুল জেলার সদর উপজেলার আলামপুর গ্রামের ফজলুর রহমান ওরফে তোফাজ্জলের ছেলে। তারা জানান, কুষ্টিয়ায় তার প্রতিদ্বন্দ্বী এক চরমপন্থী নেতাকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে ওবায়দুল ওরফে লালভাই নামের গণবাহিনীর নেতা লালভাই চব্বিশ পরগনার বাগদা এলাকায় খুন হন। কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. সাহাবুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি মুকুল গতকাল (শনিবার) গ্রেপ্তার হয়েছেন।" তিনি বলেন, দেশে জরুরি অবস্থা জারির পর মুকুল ভারতে পালিয়ে যান। নির্বাচনের পর আবার ফিরে আসেন। তবে স