২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনিজ রপ্তানি নিষিদ্ধকরণে আইন পাসের দাবি

'খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন' পাসের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন' পাসের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রোববার মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। কমিটির এক সংবাদি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, যেহেতু ৫০ বছরের জ্বালানি চাহিদার তুলনায় দেশের স্থলভাগে ও সমুদ্রে তেল-গ্যাস-কয়লা মজুদ অনেক কম, সেহেতু কোনোভাবেই এসব খনিজ নিয়ে কোনো রপ্তানিমুখী চুক্তি করা যাবে না। কোনো চুক্তি হয়ে থাকলে তা বাতিল করতে হবে। জাতীয় স্বার্থে জ্বালানি সম্পদ ব্যবহার নিশ্চিত করতে জাতীয় সংসদে 'খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন' পাসেরও দাবি জানান তারা। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মো. গোলাম রব্বানী, কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২১২৭ ঘ.