২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

সদর উপজেলার ফতুল্লা পাগলা বৌবাজার এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 08:07 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার ফতুল্লা পাগলা বৌবাজার এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শাহ আলম (৪৫) প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন। ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট মীর আবু তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে রিকশায় বাড়ি ফেরার পথে ৩/৪ জন সন্ত্রাসী শাহ আলমকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। একটি গুলি পিঠে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। শাহ আলম বউবাজার এলাকার প্রয়াত রতন হাওলাদারের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০২০০ ঘ.