খুলনা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সারাদেশের মতো খুলনায়ও ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরীর বিভন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাবের নিয়মিত টহল চলছে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হেলাল উদ্দিন বদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে এক হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।
জেলা কারগারের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খান বলেন, কারাগারের ভেতর ও বাইরে কারারক্ষীদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
র্যাব-৬ খুলনা ক্যাম্পের ক্যাপ্টেন মতিয়ার রহমান বলেন, র্যাবের দু'টি টহল দল পর্যায়েক্রমে ২৪ ঘণ্টা মিয়মিত টহল অব্যাহত রেখেছে। এ ছাড়া র্যাবের গোয়েন্দা সদস্যরা বিভিন্ন স্থানে তাদের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24