ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধ নিষ্পত্তিতে চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের নিয়ে বুধবার বৈঠক করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৈঠক চলে।
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল আলম, শামসুল আলম ও শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির নেতা দস্তগীর চৌধুরী এ বৈঠকে অংশ নেন।
আমীর খসরু ও নোমান সমর্থকদের সংঘর্ষে গত সোমবার চট্টগ্রাম নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। এর পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য মহাসচিবকে দায়িত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭১৭ঘ.
bdnews24