কুষ্টিয়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম রিমন রেজা (২৫)। বুধবার সকালে একটি বন্দুক এবং এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে ভেড়ামারা থানার ওসি সারোয়ার হোসেন জানিয়েছেন।
রিমনের বাড়ি সদর উপজেলার চৌরহাস গ্রামে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৫টার দিকে মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়া গ্রামের বটতলায় সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে রিমনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে বন্দুক ও গুলি পাওয়া যায়।
রিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24