ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল আজহার তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে।
দেশের কোথাও সেদিন জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।
চাঁদ দেখার খবর যেখানে জানাতে হবে- টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭; ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭, ৯৫৫৮৩৩৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২১২ ঘ.
bdnews24