২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাম্যবাদ থাকলে রাষ্ট্র কর্মহীন শ্রমিকের দায়িত্ব নিতো'

সাম্যবাদী সমাজ ব্যবস্থার অভাবে বিশ্বমন্দায় বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ চরম দারিদ্র্য ভোগ করতে বাধ্য হয়েছেন। সাম্যবাদ থাকলে রাষ্ট্রই মন্দায় কর্মহীন শ্রমিকের দায়িত্বভার গ্রহণ করত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্যবাদী সমাজ ব্যবস্থার অভাবে বিশ্বমন্দায় বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ চরম দারিদ্র্য ভোগ করতে বাধ্য হয়েছেন। সাম্যবাদ থাকলে রাষ্ট্রই মন্দায় কর্মহীন শ্রমিকের দায়িত্বভার গ্রহণ করত। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সেমিনারে বক্তারা এই অভিমত জানান। "ওয়ার্ল্ড রিসেশন অ্যান্ড দ্যা ওয়াকির্ং ক্লাস" শীর্ষক এ সেমিনারে দেশ-বিদেশের প্রতিনিধিরা অংশ নেন। মূল প্রবন্ধে মোজাম্মেল হক বলেন, "সারাবিশ্বের মানুষ কর্মহীনতা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সমস্যায় টিকে থাকার যুদ্ধ করছেন। শিল্প এলাকার শ্রমিকরা ইউনিয়নের কারণে কিছুটা দাবি আদায় করতে পারলেও পুঁজিবাদী শোষণের ফলে কৃষিসহ অন্যান্য খাতের শ্রমিকরা এখনো মানবেতর জীবনযাপন করেন।" সা