২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযান আরো জোরদার করার আহবান

বাংলাদেশের দুর্নীতিবিরোধী অভিযান আরো জোরদার করতে এবং মানবাধিকার লঙ্ঘন না হওয়ার ব্যাপারে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

শিহাবউদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দুর্নীতিবিরোধী অভিযান আরো জোরদার করতে এবং মানবাধিকার লঙ্ঘন না হওয়ার ব্যাপারে সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলি। শুক্রবার সন্ধ্যায় (নিউ ইয়র্ক সময়) ডেমোক্র্যাটিক পার্টির নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানে এক সভাশেষে বাংলাদেশি একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশি-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ)-এর সভাপতি হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে একটি কমিউনিটি প্রতিনিধি দল জোসেফ ক্রাউলির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উদ্ধৃতি দিয়ে জোসেফ ক্রাউলি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এবার ভালো করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র হাতে এসে পৌঁছালেই বাংলাদেশের প্রাপ্য সুবিধাদির বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে কংগ্রেসে উত্থাপন করা হবে বলে জানান তিনি। আগামী বছরের মাঝামাঝি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও বাংলাদেশের বন্ধুখ্যাত প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির ছেলে প্যাট্রিক কেনেডির বাংলাদেশ সফরের সম্ভাবনার কথা জানানও জোসেফ ক্রাউলি। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। কংগ্রেসে স