২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

নড়াইলে একাধিক অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

নড়াইল, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে একাধিক অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীররাত ও শনিবার দুপুরে জেলার কালিয়া উপজেলা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- কালিয়ার হাচলা গ্রামের মোখলেস মোল্লার ছেলে এনায়েত হোসেন রানা (১৯), সীতারামপুর গ্রামের হাসিকুল শেখ (৪০), হরিশপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে সেকেন্দার সরদার (৩৯) এবং যশোরের বেজপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রকি হোসেন জুয়েল (১৯)। নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে নড়াইল-যশোর সড়কের কালিয়া উপজেলার সীতারামপুর নামক স্থানে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি নাইন এম এম পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলিসহ জুয়েল ও রানাকে আটক করা হয়। তিনি জানান, আটকৃকতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কালিয়া থানার ওসি সাঈদ আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলিসহ হাসিকুলকে আটক করা হয়। এছাড়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা কালভাটের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করা হয় সেকেন্দারকে। ওসি জানান, তাদের বিরুদ্ধে কালিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.