ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কাশ্মীরভিত্তিক দল লস্কর ই তৈয়বার তিন 'সদস্য'কে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে ঢাকার উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে আবদুল করিম আজহারী সুফিয়ান, আশরাফ জাহিদ ও মনোয়ার আলী নামে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় (সন্দেহভাজন অপরাধী) গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাদের আদালতে হাজির করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনিসুর রহমান ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন করলেও মহানগর হাকিম ফেরদৌস আরা দুই দিন সময় দেন।
এদিকে একই অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার মুফতি হারুন ইজহার, শহিদুল ইসলাম সুজন ও সাইফুল ইসলামকে একই হাকিম দুই দফায় ৫ দিন জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই তিনজনের দেওয়া তথ্যে সুফিয়ান, জাহিদ ও মনোয়ারকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সুফিয়ানকে উত্তরা এবং অপর দুজনকে টঙ্গি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনের কাছে পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পুলিশের দাবি, সুফিয়ান লস্কর ই তৈয়বার সদস্য সংগ্রহের কাজ করতেন। গাজীপুরে ইসলামী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা স
bdnews24