২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবসেনের 'গণশত্র"' আজও সক্রিয়: দীপু মনি

উনিশ শতকের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে চিত্রিত বিশ্বখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের 'গণশত্র"' আজও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উনিশ শতকের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে চিত্রিত বিশ্বখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের 'গণশত্র"' আজও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ইবসেন সেমিনার ও নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। দীপু মনি বলেন, "অতীতের এসব শত্র"দের থেকে বের হয়ে আসতে হবে। ইবসেনের দেখা শত্র" বর্তমান বাস্তবতাতেও পুরনো নয়। এখনও তাদের মোকাবেলা করতে হচ্ছে।" ইবসেনকে একজন 'সামাজিক চিকিৎসক' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বখ্যাত এই নাট্যকারের নরওয়েতে জন্ম হওয়াটা একটি দৈব বিষয় মাত্র। বিখ্যাত সব সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি আজ সবার।" জাতীয় অধ্যাপক কবীর চোধুরী ১০ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমি মিলনায়তন, জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, জাতীয় চিত্রশালা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৭ দেশের ৩২টি নাটক প্রদর্শিত হবে। উৎসবে ইবসেনের ২৪টি নাটকের মধ্যে বাংলাদেশের বিভিন্ন নাট্যদল ১৬টি নাটক মঞ্চস্থ করবে। সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) চতুর্থবারের মতো বাংলাদেশে এ আন্তজার্তিক উৎসবের আয়োজন করছে। নাটক ছাড়াও এ উৎসবে 'নতুন আলোয় ইবসেনঃ ধর্ম ও স্বাধীনতা' শীর্ষক সেমিনার, মতবিনিময় ও চিত্রপ্রদর্শনী হবে। চিত্র প্রদর্শনীতে ইবসেনের ওপর ১২৭টি দুষ্পাপ্য চিত্র থাকবে। এছাড়া এতে 'ইমেজেস অব সেলিম আল দীন'স নামে প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের চিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এর সভাপতি রামেন্দু মজুমদার বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তুলে ধরার জন্য যৌথভাবে ভারত ও বাংলাদেশকে এগিয়ে যাওয়ার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত ইঙ্গে বিয়র্গ স্টেফরিং, ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, সেন্টার ফর এশিয়ান থিয়েটার এর সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামূল কবীর, গ্রামীণফোনের সিইও ওডভার হেশজেদাল, থিয়েটার উৎসবের সমন্বয়ক অধ্যাপক শফি আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেক্সপিয়ারের পর বর্তমানে বিশ্বে ইবসেনের নাটক সবচেয়ে বেশি মঞ্চস্থ হচ্ছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যিক সৈয়দ শামসুল হক, নারী নেত্রী ও লেখক বেগম মুশতারী শফি, অপেরা শিল্পী মিলন কান্তি দে, সঙ্গীত শিল্পী ফেরদৌসী মজুমদার, চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া, নাট্যকার সাঈদ আহমেদ ও চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তকে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) আজীবন সম্মাননার পদক তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩২০ঘ.