২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাত্রলীগের মহড়া, গ্রেপ্তার ২

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১০ কোটি টাকার কাজের দরপত্র ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে চাঁদপুর শহরে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের দুটি গ্র"প অস্ত্রসহ মহড়া দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

চাঁদপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১০ কোটি টাকার কাজের দরপত্র ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে চাঁদপুর শহরে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের দুটি গ্র"প অস্ত্রসহ মহড়া দিয়েছে। এক পর্যায়ে একটি গ্র"প নির্মাণাধীন ডায়াবেটিক হাসপাতালের স্থাপনা ভাংচুর করে এবং একজন নৈশপ্রহরীকে মারধর করে। ঘটনার পর চাঁদপুর সরকারি কলেজের শের-ই-বাংলা ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ২১৩ নম্বর কক্ষের কার্নিস থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। ওই কক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের সাবেক দুই নেতাকে। আটককৃতরা হলেন- পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রিপন (৩৭) এবং ছাত্রলীগের সাবেক নেতা মো. কয়েস (৩৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৯ নভেম্বর রাতে জেলা ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম রিপন পাউবো'র ১০ কোটি টাকার কাজের ভাগাভাগি নিয়ে জেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতাকে গালমন্দ করেন। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতা দিপু ও জিলানী তাকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে আহত নৈশপ্রহরী রোকন গাজীকে (১৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি কাজী আব্দুল কাইয়ুম বলেন, আটক দু'জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা হেফাজতে রিপন ও কয়েস সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা ছাত্রবাসে বসে ব্যবসা সংক্রান্ত কথা বলছিলেন। অস্ত্রের বিষয়ে তারা কিছু জানে না। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইয়িদুর রহমান অপু কারো নাম উল্লেখ না করে বলেন, ছাত্রলীগের দুই গ্র"প নয়, একটি গ্র"প অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, ঘটনাটি তিনি জানেন না। তারপরও ছাত্রলীগ কেন, আওয়ামী লীগের কেউ যদি দলের এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ