ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকার ঘোষিত নতুন পে-স্কেলকে স্বাগত জানিয়েছেন জনপ্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
তবে কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া সতর্ক প্রতিক্রিয়ায় নতুন স্কেল ঘোষণার প্রভাবে বাজার দর যাতে না বাড়ে, সেদিকেও খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান বাজার দর বৃদ্ধির প্রেক্ষাপটে এ বেতন স্কেল খুবই প্রয়োজন ছিলো। এটা কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত। সরকারকে এ জন্য অভিনন্দন জানাচ্ছি।"
নতুন বেতন স্কেলে প্রথম ও শেষ গ্রেডের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে বেতন বৈষম্য অনেক কমে এসেছে উলে
bdnews24