পাবনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকা থেকে বুধবার বিকালে এক চরমপন্থির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল হালিম (৩৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি'র (এমএল-লাল পতাকা) জেলা কমান্ডার বলে পুলিশ নিশ্চিত করেছে।
হালিম উপজেলার কোরিয়াল গ্রামের হযরত আলীর ছেলে।
সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, বিকালে ৫টার দিকে এলাকার লোকজন একটি ডোবায় মাথাবিহীন পচা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করলেও মাথাটি উদ্ধার করতে পারেনি।
অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হাতে খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24