২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

গোপালগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ও মঙ্গলবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গোপালগঞ্জ সদরের ট্রাফিক সার্জেন্ট মো. ইব্রাহীম জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে গেলে চালক ও তার সহকারীসহ পাঁচজন আহত হন। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। মুকসুদপুর থানার ওসি কে এম লিয়াকত আলী জানান, সোমবার সন্ধ্যায় মুকসুদপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে উজ্জ্বল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। কাশিয়ানী থানার ওসি মেজবাহ উদ্দিদন জানান, সকালে উপজেলার রাতৈল নামক স্থানে বাস চাপা পড়ে অজ্ঞাত নামা এক মহিলা (৩৫) আহত হয়ে কাশিয়ানী হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.