২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে আধাবেলা হরতাল

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদ এবং ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ভৈরবে আধাবেলা হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদ এবং ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ভৈরবে আধাবেলা হরতাল পালিত হয়েছে। বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধক তৈরি করায় ভৈরব থেকে ঢাকা, সিলেট ও কিশোরগঞ্জ অভিমুখী তিনটি সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। রেলপথ অবরোধের কারণে ভৈরব হয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচলও ছিল বন্ধ। ভৈরবের সর্বদলীয় সংগ্রাম পরিষদ এ সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচির ডাক দেয়। বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করে ভৈরববাসী বলেছে, রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহকারীদের গ্রেপ্তার করা না হলে শুক্রবার থেকে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে কিশোরগঞ্জ জেলা সদরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। ভৈরবকে জেলা করা নিয়ে কিশোররগঞ্জের বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার দাবিতে গত ২ নভেম্বর 'কিশোরগঞ্জ জেলা অখণ্ডতা রক্ষা সংগ্রাম পরিষদের' ডাকা হরতালের সময় রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানো হয়। ভৈরবে মঙ্গলবার সকাল থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের হয়। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-অফিস-আদালতসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে কোনো 'অপ্রীতিকর' ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি শাহজাহান কবীর। হরতাল শেষে বেলা ১২টায় ভৈরব উপজেলার দুর্জয় চত্বরে এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজ উদ্দিন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল, পৌর মেয়র ফখরুল আলম আক্কাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তারা রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে অহিংস রাজনীতির প্রতীক উল্লেখ করে তার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। একই দাবিতে কুলিয়ারচর উপজেলায় হরতাল চলাকালে সকালে পিকেটাররা কুলিয়ারচর রেল স্টেশনের কাছে উসমানপুর নামক স্থানে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথের কিছু অংশ উঠিয়ে ফেলে। রাষ্ট্রপতির এলাকা ভৈরবকে দেশের ৬৫তম জেলা করার জন্য মন্ত্রিসভা স