২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়'

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, নূর হোসেনের আত্মত্যাগে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, নূর হোসেনের আত্মত্যাগে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১০ নভেম্বর 'শহীদ নূর হোসেন দিবস' উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। ১৯৮৭ সালের এই দিনে বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক'- স্লোগান লিখে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদ জানাতে গিয়ে সরকারি 'পেটোয়া বাহিনীর' গুলিতে প্রাণ হারান নূর হোসেন। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালে এরশাদ সরকারের পতন ঘটে। বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। রাষ্ট্রপতি তার বাণীতে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসা