ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মেলান ভারভিয়ের তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সফরকালে ভারভিয়ের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নারীর উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তার আলোচনা করার কথা রয়েছে।
ভারভিয়ের ক্লিনটন প্রশাসনের সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের চিফ অব স্টাফ ছিলেন।
১৯৯৫ সালে তিনি হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশ সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২০০৯ঘ.
bdnews24