জয়পুরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় সোমবার ভোররাতে সাধন কুমার দাশ (২২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাধন শহরের তাঁতীপাড়া এলাকার কমল দাশের ছেলে।
জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক জানান, পূর্ব শত্র"তার জের ধরে দুর্বৃত্তরা সাধনকে বাসা থেকে ডেকে এনে ভোররাত ৩টার দিকে জবাই করে ফেলে যায়।
মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা নেওয়ার পথে সাধনের মৃত্যু হয়।
এসআই রফিক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সাধনের পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৮ ঘ.
bdnews24