প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দশ মাসে সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই দেড় লক্ষাধিক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যা মোট আটকের এক-পঞ্চমাংশেরও বেশী।
রোববার পুলিশ সদরদপ্তরের এক প্রতিবেদনে সরকারকে এ তথ্য জানানো হয়।
গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন মামলায় পলাতক, সাজাপ্রাপ্ত, সন্দেহভাজন এবং আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, গুলি উদ্ধারের সময় সারাদেশে আটক করা হয় মোট ৫ লাখ সাত'শ ৮৭ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে ঢাকা রেঞ্জে ১ লাখ ৯ হাজার ৪'শ ৯৫ জন। এদের মধ্যে পৌনে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে এক হাজারেরও বেশী মামলা করা হয়।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো ওই প্রতিবেদনে জানানো হয়, দশ মাসে সারাদেশে বিশেষ অভিযানে ৫ লাখ সাত'শ ৮৭ ব্যক্তিকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬'শ ১৯ জনকে আটকের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হয় ১ লাখ ৫৮ হাজার ৯'শ ৪২ জনকে।
ঢাকা মেট্্েরাপলিটন পুলিশ (ডিএমপি) আটক করে ১৮ হাজার ১শ' ৪৫ জনকে, চট্টগ্রাম মেট্্েরাপলিটন পুলিশ (সিএমপি) ৫ হাজার ৯ শ' ৯৩ জন, খুলনা মেট্্েরাপলিটন পুলিশ (কেএমপি) ৫ হাজার ৪শ'৬৯ জন, রাজশাহী মেট্্েরাপলিটন পুলিশ (আরএমপি) ২ হাজার ৮শ' ৮৪ জন, সিলেট মেট্্েরাপলিটন পুলিশ (এসএমপি) প্রায় ৪ হাজার এবং বরিশাল মেট্্েরাপলিটন পুলিশ (বিএমপি) ৩ হাজার ৯শ' ৩৮ জনকে আটক করেছে।
অন্যদিকে সিআইডি আটক করে ৫৪ হাজার ২'শ ৮৩ জনকে। আর র্যাব আটক করে ১৪ হাজার ২'শ ৬৫ জনকে।
রেঞ্জ হিসেবে আটকের সংখ্যা ঢাকা রেঞ্জে ১ লাখ ৯ হাজার ৪শ' ৯৫ জন, রাজশাহী রেঞ্জে ৮৩ হাজার ৫শ' ৯০ জন, চট্টগ্রাম রেঞ্জে ৬৪ হাজার ৮শ' ৮৩ জন, খুলনা রেঞ্জে ২৫ হাজার ২শ' ১৮ জন, বরিশাল রেঞ্জে ১৯ হাজার ৫শ' ৮৯ জন এবং সিলেট রেঞ্জে ১ হাজার ৪৯ জন।
এদের মধ্যে জেনারেল রেকর্ডের (জিআর) ভিত্তিতে ২ লাখ ১৯ হাজার ৬শ' ২৮ জন এবং ক্রিমিনাল রেকর্ডের (সিআর) ভিত্তিতে ১ লাখ ১৩ হাজার ৯শ' ৩৮ জনকে আটক করা হয়। তবে কোনও সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ১ লাখ ৫৮ হাজার ৯'শ ৪২ জনকে আটক করা হয়েছে।
৫ হাজার ৫৩ জন সাজাপ্রাপ্ত আসামীকেও আটক করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ২ হাজার ৫শ' ৬৫ টি আগ্নেয়াস্ত্র, ১৪ হাজার ৮৭ রাউন্ড গুলি এবং ২ হাজার ৫টি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ২ হাজার ৫'শ ৪৩ জনকে এবং মামলা হয়েছে ১ হাজার ১শ'৭ টি।
এছাড়াও ৪ হাজার ৫৮ টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় বলে জানানো হয়। বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে আটক করা হয়েছে ২'শ ৫৪ জনকে এবং মামলা করা হয় ১শ' ১৮টি।
এ প্রতিবেদন সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি এ প্রতিবেদন সম্পর্কে কিছু জানি না। আমি ঢাকার বাইরে ছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৪৪ ঘ.
bdnews24