ঢাকা নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকায় শনিবার দুপুরে এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই হয়েছে।
রায়সাহেব বাজার মোড়ে ছিনতাইকারীরা বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি সুব্রতকে (২৪) গুলি করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানার ওসি আব্দুল হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরকম ঘটনা তারা শুনেছেন তবে থানায় কেউ অভিযোগ করেনি।
দুই পায়ে গুলিবিদ্ধ সুব্রতকে প্রথমে মিটফোর্ড এবং পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২১৪৮ঘ.
bdnews24