২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না, বরং বাড়বে: সুরঞ্জিত

সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র সাংসদদের অনুপস্থিতিতে প্রস্তাবিত দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) নিয়ে খোদ সরকারি দলের সাংসদদের কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। রোববার জাতীয় সংসদে এই খসড়া কৌশলপত্রের ওপর আলোচনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র সাংসদদের অনুপস্থিতিতে প্রস্তাবিত দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) নিয়ে খোদ সরকারি দলের সাংসদদের কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। রোববার জাতীয় সংসদে এই খসড়া কৌশলপত্রের ওপর আলোচনা হয়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "আমরা দারিদ্র্য বিতরণের কৌশলপত্র চাই না, আমরা চাই কর্মসংস্থান, বিনিয়োগ বান্ধব, কৃষি বান্ধব ও গ্রামীণ অবকাঠামো ভিত্তিক কৌশলপত্র।" গত ১৫ সেপ্টেম্বর এ কৌশলপত্র সংসদে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত খসড়া পিআরএসপি বিএনপি সরকারের করা কৌশলপত্রের সংস্করণ দাবি করে সুরঞ্জিত সেন গুপ্ত অভিযোগ করেন, "প্রস্তাবিত খসড়া পিআরএসপি বিএনপি সরকারের মডিফাই করা কাগজ যা জাতীয় ও আর্ন্তজাতিক আমলাদের নিয়ে এনজিও'র যোগসাজসে প্রণীত হয়েছে। এ দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না, বরং বাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২৩৩৪ঘ.