২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

মাগুরার শ্রীপুর উপজেলার মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সাহাদত হোসেন (৭০) মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

মাগুরা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সাহাদত হোসেন (৭০) মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাহাদত হোসেন সাইকেলে করে তার গ্রামের বাড়ি ঘোপঘাট যাচ্ছিলেন। ওয়াপদা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ বাসটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৭ ঘ.