ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাশ গুম করার অভিযোগের মধ্যেই টঙ্গিতে নিহত আরেক ব্যক্তির লাশের খোঁজ দিয়েছে পুলিশ।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সনাক্ত একটি লাশ টঙ্গিতে শনিবার সংঘটিত সংঘর্ষে নিহত বলে জানিয়েছে তারা।
এ নিয়ে ওই ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হলো। তবে নিহতের প্রকৃত সংখ্যা রোববার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত জানা যায়নি।
পুলিশ জানায়, তাজুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ রোববার তার স্বজনরা সনাক্ত করে। নিহতের সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমগুলো বাড়াবাড়ি করেছে
bdnews24