ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ থেকে আরও বেশি জাহাজ কেনার জন্য ঢাকা সফরকারী জার্মানির বাণিজ্য প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেছে।
পিটার ক্লাসেনের নেতৃত্বে ২১ সদস্যের শক্তিশালী এ বাণিজ্য প্রতিনিধি দলটি ২৫-৩০ অক্টোবর বাংলাদেশ সফর শেষে শুক্রবার ঢাকা ত্যাগ করে।
স্থানীয় জাহাজ নির্মাতারা বলছেন, বর্তমানে শিপইয়ার্ডের সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ছয়টি করতে পারলে বাংলাদেশ কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের জাহাজ তৈরির কাজ পেতে পারে।
বাংলাদেশ ছাড়ার আগে পিটার ক্লাসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। চীন, ভারত ও ভিয়েতনামের চেয়ে এদেশের শ্রমিকরা তুলনামূলকভাবে দক্ষ ও সস্তা।"
তিনি বলেন, "বাংলাদেশ থেকে জাহাজ কেনার ব্যাপারে আমরা খুবই আগ্রহী। দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে উৎপাদনের একটি ভিত্তি হয়ে উঠতে পারে।"
বাংলাদেশী কাঠ মিস্ত্রিদের 'বিশ্বমানের' বলেও উল্লেখ করেন ক্লাসেন।
জাহাজ নির্মাণে ইনটেরিওর ডিজাইনিং এর জন্য ভালো কাঠ মিস্ত্রিরও প্রয়োজন হয়। এটা জাহাজ নির্মাণ আদেশ পাওয়ার জন্য শর্তগুলোর মধ্যে একটি।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নীতিমালা অনুযায়ী, জাহাজের পর্যাপ্ত নিরাপত্তার জন্য ২০১০ সাল থেকে প্রতিটি দেশকে তাদের ২৫ বছরের বেশি পুরাতন জাহাজগুলো প্রতিস্থাপন করতে হবে।
জাহাজ নির্মাতাদের তথ্য অনুযায়ী, আইএমও'র নীতিমালার কারণে শুধু ইউরোপীয় দেশগুলোই আড়াই হাজারের বেশি জাহাজ প্রতিস্থাপন করতে বাধ্য হবে।
বাংলাদেশ স
bdnews24