২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে জাটকা রক্ষা কর্মসূচি শুরু

ইলশি সম্পদ রক্ষায় প্রতবিছররে মতো এবারও শুরু হচ্ছে জাটকা (ইলশিরে পোনা) রক্ষা র্কমসূচ।ি রোববার েেথক শুরু হওয়া সাত মাসরে এই র্কমসূিেচত অভয়াশ্রম সংরক্ষণ র্কাযক্রমও থাকছ।ে চারটি এলাকাকে ইলশিরে অভয়াশ্রম হেিসেব ঘোষণা কেেরছ মৎস্য অধদিপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 08:14 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চাঁদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ সম্পদ রক্ষায় প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে জাটকা (ইলিশের পোনা) রক্ষা কর্মসূচি। রোববার থেকে শুরু হওয়া সাত মাসের এই কর্মসূচিতে অভয়াশ্রম সংরক্ষণ কার্যক্রমও থাকছে। চারটি এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। ১ নভেম্বর (রোববার) থেকে আগামী বছরের ৩১ মে পর্যন্ত কর্মসূচি চলাকালে নয় ইঞ্চির কম ইলিশ মাছ (জাটকা) ধরা নিষেধ থাকবে বলে মৎস্য অধিদপ্তর জানায়। জাটকা রক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে এবং অভয়াশ্রম সংরক্ষণ শুরু হয় ২০০৫-'০৬ সাল থেকে। চারটি অভয়াশ্রম হল- চাঁদপুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার, মেঘনা নদীর মোহনা অঞ্চল শাহবাজপুর চ্যানেলের প্রায় ৯০ কিলোমিটার, তেঁতুলিয়া নদীতে ১০০ কিলোমিটার এবং কলাপাড়া আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার অভয়াশ্রমের মধ্যে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক এলাকায় নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস এবং বাকি তিনটিতে মার্চ-এপ্রিল দু'মাস জাটকাসহ সব ধরনের ইলিশ ধরা সম্পূর্ণরূপে নিষেধ থাকবে।" জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান জানান, সাত মাসব্যাপী জাটকা রক্ষা কর্মসূচিতে ফেব্র"য়ারি, মার্চ, এপ্রিল ও মে এই চার মাস জেলেদের চাল দিয়ে সহযোগিতা করা হবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে প্রতি জেলে পরিবারকে মাসে ১০ কেজি করে চাল দেওয়া হতো। এবার তা বাড়িয়ে ৩০ কেজি করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বলেন, ফেব্র"য়ারি থেকে মে এই চার মাস তারা বেকার থাকেন। মাসে ১০ কেজি করে চাল তাদের কিছুই হয় না। এ সময়ে তারা চালের বদলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০২৭ ঘ.