২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ট্রলার ডুবে তিনজনের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলার খাসের হাট গুচ্ছ গ্রাম সংলগ্ন গুলিসাখালী নদীতে শনিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 06:36 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

পটুয়াখালী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদর উপজেলার খাসের হাট গুচ্ছ গ্রাম সংলগ্ন গুলিসাখালী নদীতে শনিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন- রিজিয়া বেগম (৬০), রাব্বি (৪) ও রাকিব (২)। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলারের সব যাত্রীই বরগুনা জেলার পদ্মা গ্রামের বাসিন্দা। পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরগুনার পদ্মা গ্রামের ৫০/৬০ জন লোক একটি ট্রলারে পটুয়াখালী সদর উপজেলার বরুনবাড়ীয়া গ্রামে এক ফকিরের কাছে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিশাখালী নদীর বাঁক ঘোরার সময় ট্রলারটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে ওঠেন। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে। এসআই শামসুল আলম জানান, প্রায় একঘণ্টা পর রিজিয়া বেগম ও রাব্বির লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় রাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৩২ ঘ.