২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার করা হবে: পরিকল্পনামন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, "বর্তমান সরকারের সময় কেউ অন্যায় করে রেহাই পাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

পাবনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, "বর্তমান সরকারের সময় কেউ অন্যায় করে রেহাই পাবে না।" শুক্রবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর খেলার মাঠে খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ কর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছে। সে সময় এখানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছিল।" খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ মো. মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, চাটমোহর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দীন খবির প্রমুখ। জনসভায় মন্ত্রী নওগাঁ-ভাঙ্গুড়া সড়ক নির্মাণ এবং খানমরিচে এলাকায় বিদেশি সহায়তায় একটি বেসরকারি হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.