২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বুড়িগঙ্গায় ট্রলার ডুবি: ১ জনের মৃত্যু

সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক জনের মৃত্যু হয়েছে। তার নাম সুজন সওদাগর (৬০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক জনের মৃত্যু হয়েছে। তার নাম সুজন সওদাগর (৬০)। একই ঘটনায় এক শিশু ও তিন নারী এখনো নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইট বোঝাই একটি ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ২৯ যাত্রী নিয়ে ট্রলারটি বক্তাবলী থেকে ফতুল্লা লঞ্চঘাটে যাচ্ছিল। ওসি জানান, দমকল বাহিনীর ডুবুরিরা তল্লাশি চালিয়ে রাত আটটা পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ তিন নারী ইট ভাটার শ্রমিক। পুলিশ ইট বোঝাই ট্রলারটি আটক এবং এর সুকানী মহসীন (৪৮) ও তার সহকারী আপন মিয়াকে (২৫) আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০২১ ঘ.