নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়া এলাকায় বুধবার সকালে একটি শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক মহিলাকে গণপিটুনি দিয়েছে জনতা।
আশংকাজনক অবস্থায় অজ্ঞাত (৪২) পরিচয়ের ওই মহিলাকে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, নন্দীপাড়ার আয়নাল হোসেনের দেড় বছরের মেয়ে আনিকা তার নানী আনোয়ারা বেগমের সঙ্গে বসে খেলা করছিল। এ সময় ওই মহিলা আনিকাকে একটি চিপস কিনে দিয়ে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনিকার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ধরে গণধোলাই দেয়।
পুলিশ এসে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24