২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২৪ লাখ মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে সোমবার রাতে দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে ২৪ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়েছে। এসব জালের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে দাবি করেছেন উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ডের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চাঁদপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে সোমবার রাতে দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে ২৪ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়েছে। এসব জালের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে দাবি করেছেন উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ডের কর্মকর্তারা। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড কর্মকর্তা ক্যাপ্টেন খাজা মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত দেড়টার দিকে রাজহংস প্লাস ও যুবরাজ-১ নামের দুটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। লঞ্চ দু'টি চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি জানান, রাজহংস প্লাস থেকে ১০ বস্তা ও যুবরাজ-১ থেকে সাতটি বস্তায় ভর্তি এসব জাল আটক করা হয়। এগুলোর বাজারমূল্য চার কোটি ৮০ লাখ টাকা বলে তিনি দাবি করেন। কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটককৃত জাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের চৌধুরীঘাট এলাকায় ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.