ময়মনসিংহ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন। মন্ত্রী-সাংসদ যে-ই হোক না কেন, তার ক্ষমা নেই।"
শনিবার বিকেলে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ এই কথা বলেন।
তিনি বলেন, "যারা স্বাধীনতা বিরোধী ও সা
bdnews24