২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জামানত হারানোদের খুশি করতে চেয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার'

নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হয়, রাজনীতিতে সাড়া পায় না, তাদের খায়েশ পূরণ করতে গিয়েই বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টকহোম থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 09:44 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক স্টকহোম, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হয়, রাজনীতিতে সাড়া পায় না, তাদের খায়েশ পূরণ করতে গিয়েই বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেন প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনার জবাবে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান শুরু দিকে ভালো ছিলো। তবে তারা রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করে, হয়রানি শুরু করলো। যখনই তা রাজনীতিবিদদের বিরুদ্ধে চলে গেলো, তখনই সমস্যা দেখা দেয়। তখন এটা ব্যর্থ হলো। "নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হয়, রাজনীতিতে সাড়া পায় না, এমনকিছু রাজনীতিবিদের খায়েশ পূরণ করতে গিয়েই এটা হয়েছে।" তবে তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার রাত দুইটা) চলা প্রবাসী বাংলাদেশীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তাদের উদ্দেশে বলেন, "দেশে বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করা হয়েছে, যেনো প্রবাসীরা বেশি করে নিজের দেশে বিনিয়োগ করতে পারেন।" তত্ত্বাবধায়ক ও বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, "তাদের সময় দেশে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি, অর্থনীতি স্থবির হয়ে পড়েছিলো। তারা সাত বছরে দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। তবে বর্তমান সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, " ২০২১ সালের মধ্যে সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। আবেগাপ্লুত শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে বলেন, "১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা আর পাঁচটি সাধারণ নাগরিক হত্যার বিচারের মতোই এ বিচারের উদ্যোগ নিয়েছি। যারা খুন করেছে তারাই খুন করার কথা স্বীকার করেছে।" গত ১৭ই অক্টোবর ুঢাকায় সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) আয়োজিত দারিদ্র্যবিরোধী সম্মেলনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার অংশ না নেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "এ সম্মেলনের এজেন্ডা ছিলো 'জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য'। এটি দেখে তিনি হয়তো তার পছন্দ হয়নি। এটা যদি হতো 'লুটবো সম্পদ, হবো ধনী, তাহলে হয়তো তিনি আসতেন।" ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডে-২০০৯ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের রাজধানী স্টকহোমে রয়েছেন। শনিবার তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। ২০ অক্টোবর তিনি স্টকহোম যান। প্রধানমন্ত্রী সেখান থেকে ২৬ অক্টোবর কাতারের রাজধানী দোহা পৌঁছাবেন। সেদিনই কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরের দিন দেশে ফিরবেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএন/এসএইচ/এইচএ/০৩৪০ ঘ.