ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ুমন্ডলে ক্লোরো ফ্লোরো কার্বন (সিএফসি) নিঃসরণ বন্ধে আরো কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশে প্রথমবারের মতো ক্লোরো ফ্লোরো কার্বন বা সিএফসি মুক্ত ইনহেলার ও জাতীয় প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। (আরও তথ্যসহ)
রাষ্ট্রপতি বলেন, "বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবতর্ন আজ সুস্পষ্ট। বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো এর প্রভাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ
হবে বলে আশংকা করা হচ্ছে। বাংলাদেশে সিএফসিমুক্ত ইনহেলার তৈরী ও সচেতনতামূলক পদক্ষেপ ওজোনস্তর রক্ষায় গৃহীত মনট্রিল প্রটোকল বাস্তবায়নে একটি মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।"
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনেভায় বিশ্ব জলবায়ু সম্মেলন ও জাতিসংঘে এ ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বিশ্ব স
bdnews24