নাটোর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসামির বাড়ি থেকে জব্দ করা দুই লাখ টাকা আদালতে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে নাটোরের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন- নাটোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আচানুল কবির। বর্তমানে তিনি পাবনা জেলা পুলিশ কার্যালয়ে কর্র্মরত আছেন।
নাটোর সদর থানার কর্মকর্তারা জানান, ফ্রিডম উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশ ২০০৮ সালের ২১ অক্টোবর সদর উপজেলার মাঝদিঘা গ্রামের শাহজাহান আলীর বাড়ি থেকে দুই লাখ সাত হাজার টাকা জব্দ করে।
নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল
bdnews24