২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দু'কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্র্রী ফেডেরিখ রেইনফেল্ডকে বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের দু'কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব মোকাবেলায় কেবল বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়াকে নিয়েও ভাবতে হবে। স্টকহোম থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করসপনডেন্ট স্টকহোম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের দু'কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব মোকাবেলায় কেবল বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়াকে নিয়েও ভাবতে হবে। তিনি বৃহস্পতিবার স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্র্রী ফেডেরিখ রেইনফেল্ডের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। শেখ হাসিনা বৃহস্পতিবার স্টকহোমে কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন। তিনি সুইডিশ পার্লামেন্টের স্পিকার পিয়ারে ভেস্টারবার্গ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারেসো, মরক্কোর যোগাযোগ মন্ত্রী খালিদ নাকিরির সঙ্গে বৈঠক করেন। এর আগে তিনি সকালে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডে-২০০৯ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এসব বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। প্রধানমন্ত্র্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কেবল বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার বিপর্যয়ের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এর জন্য আমরা দায়ী নই। উন্নত দেশগুলোর জন্য এমনটা হচ্ছে। বিপর্যয় মোকাবেলায় তাদেরই এগিয়ে আসতে হবে। "আমাদের পরিকল্পনা রয়েছে। এ জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন।" তিনি আঞ্চলিক খাদ্য নিরাপত্তার জন্য সুইডেন সরকারের সহায়তা কামনা করেন। শেখ হাসিনা ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন ইউরোপীয় দেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুইডেন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। আজাদ জানান, সুুইডিশ প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে জলবায়ুু পরিবর্তন বিষয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে বলেন, "তিনি (শেখ হাসিনা) শুধু বাংলাদেশের প্রধানমন্ত্র্রীই নন, বিশ্ব নেতার মতো বক্তব্য রেখেছেন।" সুইডিশ প্রধানমন্ত্র্রী এ সময় বলেন, বাংলাদেশের জনসংখ্যা বেশি হলেও তারা মেধাবী। দেশটির প্রাকৃতিক সম্পদ আছে এবং এটি একটি সম্ভাবনাময় দেশ। ফেডেরিখ রেইনফেল্ড বলেন, আসন্ন কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনের জন্য ৫ থেকে ৭ বিলিয়ন ইউরোর একটি তহবিল গঠনের প্রস্তাব করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মরক্কোর যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র খালিদ নাকিরি বৈঠক করেন। এ সময় তিনি মরক্কোর বাদশাহর শুভেচ্ছা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। পরে প্রধানমন্ত্র্রী সুইডিশ পার্লামেন্টের স্পিকার পিয়ারে ভেস্টারবাগের সঙ্গে বৈঠক করেন। তিনি সুইডিশ পার্লামেন্টে পৌঁছলে স্পিকার তাকে স্বাগত জানান। বৈঠককালে শেখ হাসিনা বলেন, গণতন্ত্র না থাকলে উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে দীর্ঘ সময় গণতন্ত্র ছিল না। তবে বর্তমান সরকার গণতন্ত্রের উন্ন