২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর তিন আদালতের প্রবেশপথে সিসিটিভি বসানো হচ্ছে

নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কয়েকটি আদালতের প্রবেশপথে ও কোর্ট হাজতে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) বসানো হচ্ছে।প্রাথমিকভাবে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ এবং মুখ্য মহানগর হাকিম এ তিনটি আদালতে এ ক্যামেরা বসানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কয়েকটি আদালতের প্রবেশপথে ও কোর্ট হাজতে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) বসানো হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ এবং মুখ্য মহানগর হাকিম এ তিনটি আদালতে এ ক্যামেরা বসানো হচ্ছে। আদালতগুলোর ৬টি প্রবেশ পথে ৬টি এবং হাজতে ২টি ক্যামেরা স্থাপন করা হবে। ঢাকা মহানগর পুলিশ 'নিরাপত্তা সার্ভিসেস লিঃ' নামের একটি প্রতিষ্ঠানকে এ কাজে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার থেকে আদালত পাড়ায় কাজ শুরু করেছে। ক্যামেরাগুলো নিয়ন্ত্রণের জন্য খুব শিগগির ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের গোয়েন্দা বিভাগের অপরাধ তথ্য ও প্রসিকিউশন দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের সহকারী উপ কমিশনার (প্রসিকিউশন) মো. রুহুল আমিন। 'নিরাপত্তা সার্ভিসেস লিঃ' এর প্রধান সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, মার্কিন কোম্পানি অ্যাভটেক লিঃ এর তৈরি করা ওই ক্যামেরার যন্ত্রাংশ তাইওয়ানে সংযোজন করা হয়েছে। প্রতিটি ক্যামেরার দাম পড়েছে ১৫ হাজার টাকা করে। সাখাওয়াত জানান এ ক্যামেরার একটি অংশ নাইট ভিশন ক্যামেরা যেটি রাতের অন্ধকারেও কাজ করবে। তিনি বলেন এক সপ্তাহের মধ্যে এগুলো স্থাপনের কাজ শেষ হবে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী আদালতগুলোতে জঙ্গীদের বোমা হামলার পর ঢাকার আদালত অঙ্গনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনসহ নানা কারণে এই সিদ্ধান্ত এতদিন বাস্তাবায়িত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/২০৩১ঘ.