২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

কক্সবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হল-ধোয়াপালং এলাকার আবদুল সফরের মেয়ে দিলোয়ারা (৬), খলিলুর রহমানের মেয়ে ইয়াসমিন (১০) এবং আবদুল মালেকের ছেলে আবছার মিয়া (৫)। শিশুদের পরিবারের বরাত দিয়ে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম কালু জানান, বেলা ১২টার দিকে খেলতে খেলতে এই তিন শিশু একটি পুকুরে নেমে ডুবে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.