২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে ডুবে শিশুসহ নিখোঁজ ২

নগরীর আনু মাঝির ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছে। এরা হলেন- ঝনটু (২২) ও লিটন (১০)। তারা সম্পর্কে আপন মামা-ভাগ্নে। লিটন মাঝির ঘাট মাইল্যার বিল বস্তি এলাকার আবুল কাশেমের পুত্র। ঝনটুও একই এলাকার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আনু মাঝির ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছে। এরা হলেন- ঝনটু (২২) ও লিটন (১০)। তারা সম্পর্কে আপন মামা-ভাগ্নে। লিটন মাঝির ঘাট মাইল্যার বিল বস্তি এলাকার আবুল কাশেমের পুত্র। ঝনটুও একই এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট এলাকার আনু মাঝির ঘাটে নদীতে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানার উপ-পরির্দশক (এসআই) মাহাবুবুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দুইটার দিকে ঝিটন, তার বড় ভাই লিটন (১২) ও মামা ঝনটুসহ আনু মাঝির ঘাটে বেড়াতে যায়। এসময় ঝিটন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে বড় ভাই লিটন পানিতে ঝাঁপ দেয়। তিনি জানান, ছোট ভাই ঝিটন কোনরকমে কূলে এসে উঠতে পারলেও লিটন পানির স্রোতে ভেসে যায়। তাকে বাঁচাতে ঝনটু পানিতে পানিতে ঝাঁপ দিলে সেও স্রোতে ভেসে যায়। রাত ৮ টা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি বলে এসআই মাহাবুব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩১৪ ঘ.