২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর টিএসপি উৎপাদন ফের শুরু

এক বছর বন্ধ থাকার পর টিএসপি সার (ট্রিপল সুপার ফসফেট) উৎপাদন শুরু করেছে টিএসপি কমপ্লেক্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর বন্ধ থাকার পর টিএসপি সার (ট্রিপল সুপার ফসফেট) উৎপাদন শুরু করেছে টিএসপি কমপ্লেক্স লিমিটেড। গত সোমবার থেকে সার উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রকৌশলী এ ইউ এম জুবায়ের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩০৬ টন সার উৎপাদন করা হয়েছে। কোন বিঘ