২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে অন্ত:সত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে ছয় মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

শরীয়তপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে ছয় মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত শিল্পী আক্তার (২৮) সদর উপজেলার চিকন্দী গ্রামের আবদুর রবের মেয়ে। যৌতুকের জন্য শিল্পীকে তার স্বাীম মতিউর রহমান সোমবার রাতে লাঠি দিয়ে বেদম পেটায়। প্রতিবেশীরা শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। শিল্পীর ভাই ইকবাল হোসেন আকন্দ পাঁচজনকে আসামি করে মঙ্গলবার সকালে নড়িয়া থানায় একটি মামলা করে। ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের কাশেম ঢালীর ছেলে ডি এম মতিউর রহমানের সঙ্গে সাত বছর আগে শিল্পীর বিয়ে হয়। বিয়ের পর ৭০ হাজার টাকা যৌতুক নিয়ে মতিউর সিঙ্গাপুর চলে যায়। পাঁচ বছর পর তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। তখন ব্যবসা করার জন্য বাবার কাছ থেকে আরও দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য শিল্পীকে নির্যাতন করতে শুরু করেন মতিউর। মারা যাওয়ার সময় শিল্পী ছয় মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে ইকবাল জানান। নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মতিউর রহমান (৩২), তার মা নুরুন্নাহার বেগম (৫২) ও প্রতিবেশী মনির ঢালীকে (৪৮) গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫০ ঘ.