২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরার বিরুদ্ধে সমকাল সম্পাদকের জিডি

জীবননাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের আশঙ্কায় বসুন্ধরা কর্তৃপক্ষের বিরুদ্ধে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 07:03 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবননাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের আশঙ্কায় বসুন্ধরা কর্তৃপক্ষের বিরুদ্ধে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডিটি দায়ের করা হয়। তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকালে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বসুন্ধরা কর্তৃপক্ষের বিরুদ্ধে জীবনহানি ও মিথ্যা মামলায় হয়রানির আশংঙ্কা জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।" ওসি জানান, জিডিতে সমকাল সম্পাদক বলেন, কিছুদিন আগে বসুন্ধরার একজন প্রতিভাবান কর্মকর্তার মৃত্যুর মামলার বিচার শুরু ও কেরানীগঞ্জে বসুন্ধরা কর্তৃপক্ষের বিরুদ্ধে জনগণের বিক্ষোভের বিষয়ে দৈনিক সমকালে দু'টি সংবাদ প্রকাশ হয়। এরপর বসুন্ধরা কর্তৃপক্ষ তাদের একটি ভবনে আগুন লাগার ঘটনায় দীর্ঘদিন পর বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাকে অভিযুক্ত করে একটি জিডি করে। জিডিতে তিনি আরও বলেছেন, আমি আশঙ্কা করছি, বসুন্ধরার পক্ষে কেউ শত্র"তাবশত আমার জীবননাশসহ অপকৌশল বা মিথ্যা মামলা দায়ের করতে পারে। এই আশঙ্কায় আমি এই সাধারণ ডায়েরি দায়ের করছি। সোমবার একই ধরনের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ট্রান্সকম গ্র্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান রাজধানীর তিন থানায় আলাদা তিনটি জিডি করেন। এর আগে বসুন্ধরা সিটি টাওয়ারে ১৩ মার্চ আগুন লাগার পেছনে হাত রয়েছে, এরকম অভিযোগে গোলাম সারওয়ারসহ আটজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন বসুন্ধরা গ্র"পের কারিগরি বিষয়ক উপদেষ্টা লতিফুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/০১০০ঘ.