২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী খলীকুজ্জমানের বিইউপি কার্যালয়ে হামলা

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের বেসরকারির উন্নয়ন সংস্থা বিইউপি কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার রাত ১০টার কিছু আগে বাংলাদেশ উন্নয়ন পরিষদের (বিইউপি) গুলশানের নিকেতনের কার্যালয়ে একদল সন্ত্রাসী এ হামলা চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ সংস্থার চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের বেসরকারির উন্নয়ন সংস্থা বিইউপি কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার রাত ১০টার কিছু আগে বাংলাদেশ উন্নয়ন পরিষদের (বিইউপি) গুলশানের নিকেতনের কার্যালয়ে একদল সন্ত্রাসী এ হামলা চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ সংস্থার চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান। তিনি প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান। কয়েকটি মৌলবাদী দল এ শিক্ষানীতির কঠোর বিরোধীতা করে আসছে। খলীকুজ্জমান জানান, সন্ত্রাসীরা তার কার্যালয়ে ঢুকে দারোয়ানকে মারধর করে এবং কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "রাত পৌনে ১০ টার দিকে দারোয়ান আমাকে ফোনে হামলার সংবাদ জানিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।" কে বা কারা হামলা করতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি এখনও এ বিষয়ে কিছু বুঝতে পারছি না।" ঘটনাস্থল থেকে গুলশান পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুরির উদ্দেশে কেউ কার্যালয়ে ঢুকেছিল বলে আমরা ধারণা করছি। চোরেরা দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ড্রয়ার তছনছ করেছে। হিসাব বিভাগের এক লাখ টাকা ছিল। হয়তো সেটা চুরি করার জন্যেই তারা ঢোকেছিলো। তবে বিইউপির হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জিয়ারত হোসেন পুলিশের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, "এরা মনে হচ্ছেনা টাকা পয়সার জন্যে এখানে এসেছিল। কারণ, ড্রয়ারের কাগজপত্র তছনছ করা হয়েছে।" ঘটনার কারণ জানতে পুলিশ সদস্যরা কাজ করছে বলে তিনি জানান। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন, কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল, আমরা সেটি জানার চেষ্টা করছি। রাতে এ ঘটনায় একটি মামলা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসআইটি/এলএইচ/এসএইচ/২৩৪২ ঘ.