২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্কুল শিক্ষককে জবাই করে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষককে রোববার রাতে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

গাইবান্ধা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষককে রোববার রাতে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত দিপালী নাজনীন (৩২) সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সাপমারা ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমানের স্ত্রী। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ উপজেলার তরফকামাল গ্রামের আকতার হোসেনের ছেলে আশরাফুল ও চকরহিমাপুর গ্রামের সামসুল হকের ছেলে দশম শ্রেণীর ছাত্র নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে। দিপালীর স্বামী সাপমারা ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমানের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, রাত প্রায় ১২টার দিকে শাহিনুর রহমান বাড়ির পাশের দোকানে চা পান করতে যান। কিছু সময় পর ছেলে দুর্জয়ের (৬) চিৎকার শুনে তিনি ঘরে গিয়ে দেখতে পান দিপালী রক্তাক্ত অবস্থায় বিছানায় ছটফট করছেন। আহত অবস্থায় নাজনীন অস্পষ্টভাবে জানান- ঘুমন্ত অবস্থায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াসাত আল ওয়াসিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.