ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে রাজধানীর তিন থানায় আলাদাভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান এবং পত্রিকাটির সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান।
এসব জিডিতে আশঙ্কা করে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের সাম্প্রতিক হয়রানি ও উস্কানিমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তাদের পক্ষে সংবাদপত্রের স্বাধীন কণ্ঠস্বর স্তব্ধ করতে যেকোনো অঘটন ঘটানো সম্ভব।
এর আগে বুধবার বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে প্রথম আলো এবং দৈনিক সমকালের প্রকাশক-সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো বসুন্ধরা গ্রুপ।
পরদিন বৃহস্পতিবার তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রতিবেদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে একটি মানহানির মামলা করে। তবে ঢাকার বিচার বিভাগীয় হাকিম শাহরিয়ার আরাফাত মামলাটি খারিজ করে দেন।
প্রথম আলোর পক্ষে করা জিডিতে বলা হয়েছে, গত ১২ ও ১৩ অক্টোবর প্রথম আলোয় 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' ও 'হলুদ সাংবাদিকতার অভিযোগ, মন্তব্য নেই প্রধান বিচারপতির' শীর্ষক খবর ও সংবাদ বিশ্লেষণ ছাপা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে বসুন্ধরা গ্র"প প্রথম আলোর বিরুদ্ধে গত ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় 'মিথ্যা ও কুৎসাপূণর্' বিজ্ঞাপন প্রকাশ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার ও লিফলেট প্রচার করে।
জিডিতে আরও বলা হয়, এমনকি থানায় সাজানো জিডি করে এবং আদালতে মানহানির ফৌজদারি মামলা দায়েরেরও চেষ্টা করা হয়েছিল।
বসুন্ধরা গ্রুপের এই 'অপতৎপরতা'কে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে বর্ণনা করা হয় জিডিতে।
প্রথম আলোর সম্পাদক তেজগাঁও থানায় দায়ের করা জিডিতে বলেন, "প্রথম আলোতে দুটি প্রতিবেদন প্রকাশের পর দ্রুত ও বেপরোয়াভাবে সংঘটিত ঘটনাবলিতে প্রচারণাকারীদের বহুবিধ ও অতিশয় বিপজ্জনক দুরভিসন্ধির আলামত মেলে।
এতে আরও বলা হয়, যে কোন সভ্য সমাজে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ এবং ভিন্নমত প্রকাশের স্বীকৃত পথ থাকলেও তা না করে বিত্তবৈভবের দাপটে বসুন্ধরা গ্র"প একের পর এক যেসব ঘটনার জ
bdnews24